Previous
Next

সর্বশেষ

সারাদেশ

সিলেট

আন্তর্জাতিক

বিজ্ঞপ্তি

Monday, 9 November 2026

সাবেক ছাত্রদল নেতা শাহজাহান চৌধুরীর স্বদেশ আগমনে সংবর্ধনা, ত্যাগ ও সাংগঠনিক অবদান স্মরণ

সাবেক ছাত্রদল নেতা শাহজাহান চৌধুরীর স্বদেশ আগমনে সংবর্ধনা, ত্যাগ ও সাংগঠনিক অবদান স্মরণ

সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ইউরোপ অর্গানাইজেশন ছাত্রদলের সহ-সভাপতি শাহজাহান চৌধুরীর স্বদেশ আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় সিলেট সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে নগরীর বালুচর নতুনবাজারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিলেট মহানগর ছাত্রদল নেতা জাকারিয়া সাইফুলের সঞ্চালনায় এবং সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এম.এ. রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি শেখ ফারুক উদ্দিন, বিএনপি নেতা ফজলু মিয়া, সিলেট মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শহিদ আহমদ, বিএনপি নেতা আনোয়ার হুসেন, সাবেক ছাত্রদল নেতা ও ৩৬ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক জয়নাল আবেদিন আবেদ, সিলেট জেলা যুবদলের সদ্য সাবেক সহ-সাধারণ সম্পাদক ইকবাল হুসেন গেদু, সিলেট মহানগর যুবদলের সদ্য সাবেক সহ-সাধারণ সম্পাদক হুসেন আহমেদ, সিলেট জেলা যুবদলের সদ্য সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ, শাহপরান (রহ.) থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুপা মিয়া, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ লস্কর মুনিম, এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সেলিম আহমেদ সাগর ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সানাউল হুসেন সনি।

এ ছাড়া বক্তব্য দেন ৩৬ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা মুহিবুল ইসলাম শুভন, শহিদুল ইসলাম শিপলু, সৈয়দ সজিব, মামুন আহমেদ ও মারুফ আহমেদ এবং ওয়ার্ড যুবদল নেতা জামাল আহমেদ, এমরান আহমেদ ও রাজু মিয়া প্রমুখ।

বক্তারা শাহজাহান চৌধুরীর দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক ভূমিকার প্রশংসা করে বলেন, ছাত্রদলের কঠিন সময়ে তিনি সম্মুখ সারিতে থেকে সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। তার উদ্যোগ ও নেতৃত্বেই ৩৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের প্রতিষ্ঠা হয়েছিল। সংগঠনকে সুসংগঠিত রাখতে তার নিরলস প্রচেষ্টা ও অবদানের কথা স্মরণ করেন বক্তারা।

তারা আরও বলেন, দলকে সুসংগঠিত করতে গিয়ে বিগত সময়ে শাহজাহান চৌধুরী বিভিন্ন হামলা ও মামলার শিকার হয়েছেন। প্রতিকূল পরিস্থিতিতেও তিনি সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন। তার ত্যাগ, সাহস ও সাংগঠনিক অবদান জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। বক্তারা তার আগামী দিনের পথচলা ও সার্বিক সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যকালে শাহজাহান চৌধুরী আয়োজকবৃন্দকে ও উপস্থিত অতিথিদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, দীর্ঘদিন পর স্বদেশের মাটিতে ফিরে সকলের ভালোবাসা ও আন্তরিক অভ্যর্থনা পেয়ে তিনি অভিভূত। ৩৬ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে তার দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, এই সম্পর্ক কেবল রাজনৈতিক নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও আদর্শিক বন্ধনের। ছাত্রদলের শুরুর দিনগুলো থেকে শুরু করে নানা প্রতিকূল সময়ে যারা সংগঠনের পাশে ছিলেন, তাদের অবদান কখনো ভুলে যাওয়ার নয়।

তিনি আরও বলেন, রাজনৈতিক জীবনে অনেক বাধা, প্রতিকূলতা, হামলা ও মামলার মুখোমুখি হতে হয়েছে। তবুও জাতীয়তাবাদী আদর্শ ও বিশ্বাস থেকে কখনো বিচ্যুত হননি। কারণ আদর্শের রাজনীতি কখনো ভয়ভীতি কিংবা নির্যাতনের কাছে মাথা নত করে না। জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী কাউকে হামলা-মামলার ভয় দেখিয়ে দাবিয়ে রাখা যায় না। যারা দলের দুঃসময়ে সাহস ও ত্যাগের সঙ্গে রাজপথে ছিলেন, তারাই সংগঠনের প্রকৃত শক্তি।

শাহজাহান চৌধুরী বলেন, প্রবাসে অবস্থান করলেও দেশের মাটি, মানুষের ভালোবাসা এবং দলের নেতাকর্মীদের সঙ্গে তার আত্মিক সম্পর্ক সবসময় অটুট ছিল। অতীতের মতো আগামীতেও জাতীয়তাবাদী আদর্শকে বুকে ধারণ করে দলের যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। ব্যক্তিগত চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে উঠে সংগঠনের ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

সবশেষে ৩৬ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীসহ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি এবং আগামী দিনের পথচলায় সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের শেষপর্যায়ে অতিথিরা শাহজাহান চৌধুরীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।

(বিজ্ঞপ্তি)

Friday, 6 November 2026

গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) উপজেলার আল-এমদাদ উচ্চ বিদ্যালয়, চন্দরপুর কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ম শ্রেণীর ৩৫০-এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন আল-এমদাদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম চৌধুরী, বুধবারীবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনাম উদ্দিন, চন্দরপুর বাজার বণিক সমিতির সভাপতি ডা. আব্দুল মুতলিব, সমাজসেবী আতিকুর রহমান, আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তার হোসেন, এলবি গ্রীণ ফ্লাওয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফুর রহমান টিপু, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুন, শিরিন মেমোরিয়াল ট্রাস্ট ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষার নিয়ন্ত্রক শফিক উদ্দিন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল হামিদ, ট্রাস্টের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুদু, পরীক্ষা কমিটির সদস্য সচিব সালমান কাদের দিপু, ইউপি সদস্য হেলাল উদ্দিন খান, সামছুল ইসলাম কয়েছসহ আরও অনেকে।

কেন্দ্র পরিদর্শন শেষে অতিথিরা সার্বিক আয়োজন ও  ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের মেধা বিকাশ, জ্ঞানচর্চা ও শিক্ষার প্রসারে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের এ উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং মেধার যথাযথ বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে ট্রাস্টের শিক্ষা, সমাজকল্যাণ ও মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। আয়োজক কমিটির পক্ষ থেকেও মেধাবৃত্তি পরীক্ষাসহ ট্রাস্টের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

শিরিন মেমোরিয়াল ট্রাস্ট ২০২৩ সাল থেকে প্রতিবছর শিক্ষার্থীদের মেধা অন্বেষণ ও শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে । এছাড়া ২০২০ সাল থেকে প্রতিবছর শীত মৌসুমে শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ এবং পবিত্র রমজানে অসচ্ছল পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়াসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এ ট্রাস্ট। ইতোমধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপন, শিক্ষাসামগ্রী বিতরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং সিসি ক্যামেরা স্থাপনসহ শিক্ষাবান্ধব নানা উদ্যোগ বাস্তবায়ন করেছে ট্রাস্টটি।

উল্লেখ্য, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি ফজলুল হকের কন্যা শিরিন হকের অকাল প্রয়াণের পর তার স্মরণে এ ট্রাস্ট প্রতিষ্ঠা করেন পিতা ফজলুল হক। শিরিন হক যুক্তরাজ্যে শিক্ষকতা ও মানবিক কাজে নিয়োজিত ছিলেন। ২০২০ সালে তিনি অকাল মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর ২০২০ সালেই তার স্মরণে প্রতিষ্ঠা করা হয় শিরিন মেমোরিয়াল ট্রাস্ট। প্রতিষ্ঠালগ্ন থেকেই ট্রাস্টের চেয়ারম্যান ফজলুল হকের অর্থায়নে মানবিক, সামাজিক ও শিক্ষাবান্ধব এসব কর্মসূচি পরিচালিত হয়ে আসছে।

Wednesday, 4 November 2026

গোলাপগঞ্জে এএমসি ফুড কোর্টের যাত্রা শুরু, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোলাপগঞ্জে এএমসি ফুড কোর্টের যাত্রা শুরু, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোলাপগঞ্জে খাবার ও আড্ডার নতুন ঠিকানা হিসেবে যাত্রা শুরু করেছে এএমসি ফুড কোর্ট। বুধবার (৪ নভেম্বর) বাদ জোহর আব্দুল মুতলিব কমপ্লেক্সের তৃতীয় তলায় ফুড কোর্টটির কার্যক্রমের সূচনা উপলক্ষে পবিত্র মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মোনাজাত পরিচালনা করেন গোলাপগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা জামিল আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর নজরুল ইসলাম, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারি মাহবুবুর রহমান চৌধুরী, দৈ‌নিক সি‌লে‌টের ডাক প্রতি‌নি‌ধি মাহফুজ আহমদ চৌধুরী, আব্দুল মুতলিব কমপ্লেক্সের স্বত্বাধিকারী আনোয়ার জাহাঙ্গীর ও আনোয়ার মাছুম, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুন, সাংবা‌দিক শাহিন আলম সা‌হেদ, ইমরান আহমদ, সা‌মিল হোসাইন, জা‌হিদ উদ্দিন, দে‌লোয়ার হোসেন মাহমুদ, জা‌হিদ উদ্দিন, তা‌মিম আহমদ, আব্দুল মুতলিব কমপ্লেক্স ব্যবসায়ী পরিষদের সভাপতি ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক ছাদিকুর রহমানসহ ব্যবসায়ী, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উল্লেখ্য, এএমসি ফুড কোর্টে ঢাকা ও সিলেটের বিভিন্ন জনপ্রিয় ফুড ব্র্যান্ডের সমন্বয়ে বিরিয়ানি, বার্গার, পিৎজা, চাইনিজ, আইসক্রিম, জুস ও ফুচকাসহ নানা ধরনের খাবারের আয়োজন রয়েছে।


বিজ্ঞপ্তি

Tuesday, 3 November 2026

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে শ্রেষ্ঠ সহকারী উপপরিদর্শক সম্মাননায় গোলাপগঞ্জের আবুল কালাম আজাদ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে শ্রেষ্ঠ সহকারী উপপরিদর্শক সম্মাননায় গোলাপগঞ্জের আবুল কালাম আজাদ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে শ্রেষ্ঠ সহকারী উপপরিদর্শক সম্মাননা পেয়েছেন গোলাপগঞ্জের চন্দরপুর গ্রামের কৃতি সন্তান আবুল কালাম আজাদ।

মতিঝিল সার্কেলে অসাধারণ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তিনি এ গৌরব অর্জন করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ) তার কর্মনিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করে।

আবুল কালাম আজাদ গোলাপগঞ্জ উপজেলার ৫নং বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুর গ্রামের মৃত মোঃ আব্দুশ শহীদের পুত্র। তার এ অনন্য সাফল্যে খুশি পুরো এলাকাবাসী।

এ উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলার অনেকেই তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আবুল কালাম আজাদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন এবং আগামীতেও কর্মদক্ষতায় নিজের এবং এলাকার জন্য সুনাম বয়ে আনবেন বলেও প্রত্যাশা রাখেন। 


বিজ্ঞপ্তি 

ছাত্রদল নেতা শুক্কুর আহমদ মামুনের মৃত্যুতে সিলেট জেলা ছাত্রদলের শোক প্রকাশ

ছাত্রদল নেতা শুক্কুর আহমদ মামুনের মৃত্যুতে সিলেট জেলা ছাত্রদলের শোক প্রকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখার পক্ষ থেকে গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শুক্কুর আহমদ মামুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।

এক শোকবার্তায় সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এস, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ জুবের, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, শুক্কুর আহমদ মামুনের মৃত্যুতে ছাত্রদল একজন নিবেদিতপ্রাণ ও সাহসী সংগঠককে হারিয়েছে। তার মৃত্যুতে সংগঠনের নেতাকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়-স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান।

বার্তা প্রেরক:
জেনারেল আবেদিন রাহেল
সহ-দপ্তর সম্পাদক
সিলেট জেলা ছাত্রদল

বিজ্ঞপ্তি

Monday, 2 November 2026

গোলাপগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

গোলাপগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সফল আত্মকর্মীদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

রবিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কমপ্লেক্সের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। 

সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সফিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী,  আর্ন প্রকল্পের ম্যানেজার হাফিজ আহমদ। 

এ সময় বক্তব্য দেন মাইজভাগ সমাজ কল্যাণ যুব সংস্থার সভাপতি সোহেল আহমদ, এসডিএস ইয়ুথ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি রেজাউল করিম, পল্লী উন্নয়ন সংস্থার সভাপতি এইচ এম সেলিম, যুব হকি ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান তামিম, ক্লিন গোলাপগঞ্জ গ্রিন গোলাপগঞ্জের সভাপতি কামাল আহমদ, বৃহত্তর হেতিমগঞ্জ যুব সংস্থার সহ-সভাপতি মাহবুবুর রহমান শিবলু, বন্ধন যুব সংঘের সভাপতি মাজহারুল ইসলাম-সহ বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে র‍্যালিতে অংশগ্রহন করেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-সহ গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি এনামুল হক এনাম, সাংবাদিক জাহিদ উদ্দিন, কে এম আব্দুল্লাহ-সহ প্রমুখ। 

অনুষ্ঠানে সফল আত্মকর্মী হিসেবে নিজেদের সাফল্যের গল্প তুলে ধরেন মহসিন আহমদ, খালেদা আক্তার ও চামেলী আক্তার জামিলা। পরে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে যুবকদের প্রশিক্ষণ ও উদ্যোগ গ্রহণে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তারা।

Sunday, 1 November 2026

গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের প্রেস ব্রিফিং: মেধাবৃত্তি পরীক্ষা ৬ নভেম্বর

গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের প্রেস ব্রিফিং: মেধাবৃত্তি পরীক্ষা ৬ নভেম্বর

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা আগামী ০৬ নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। গোলাপগঞ্জের চন্দরপুরে আল-এমদাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সবশেষ প্রস্তুতি তুলে ধরতে রবিবার (০১ নভেম্বর) বিকেলে গোলাপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন আয়োজকরা।

ব্রিফিংয়ে উপস্থিত থেকে বিস্তারিত তথ্য তুলে ধরেন ট্রাস্টের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুদু, পরীক্ষা নিয়ন্ত্রক শফিক উদ্দিন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুল হামিদ এবং পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব সালমান কাদের দিপু।

আয়োজকরা শুরুতেই উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করা শিক্ষার্থী, অভিভাবক এবং অংশগ্রহণকারী সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন।

তারা জানান, শিরিন মেমোরিয়াল ট্রাস্ট প্রতি বছরই মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। এবারের ৪র্থ আসরে গোলাপগঞ্জ উপজেলার পাশাপাশি বিয়ানীবাজার উপজেলার কয়েকটি বিদ্যালয়ও অংশ নিচ্ছে। পরীক্ষায় প্রায় ৪০০ জন অষ্টম শ্রেণির শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এতে কোনো রেজিস্ট্রেশন ফি নেই বলেও উল্লেখ করেন তারা।

ব্রিফিংয়ে তারা বলেন, মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন প্রায় শেষ পর্যায়ে। প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্ধারিত তারিখের আগেই পরীক্ষা কেন্দ্র প্রস্তুত করা হবে। প্রতিবছরের ন্যায় এবারও অত্যন্ত সুন্দর ও নিরাপদ পরিবেশে পরীক্ষা গ্রহণ করা হবে বলেও জানান তারা।

আয়োজকরা আরও জানান, নিরাপত্তার স্বার্থে সিলেট জেলার বাইরে থেকে প্রশ্ন প্রণয়ন ও প্রিন্ট করা হবে। প্রিন্ট শেষে কড়া নিরাপত্তায় সিল করা প্যাকেটে পরীক্ষার দিন সকালে প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রে পৌছাবে।

পরীক্ষার সময়সূচি তুলে ধরে বক্তারা জানান, শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হবে ইংরেজি বিষয়ের পরীক্ষা, যা চলবে দুপুর ১টা পর্যন্ত। এরপর দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত থাকবে নামাজ ও আপ্যায়ন বিরতি। বিরতির পর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে গণিত বিষয়ের পরীক্ষা। অষ্টম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষার সিলেবাস অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও জানান তারা। তাই সব শিক্ষার্থীকে যথাযথ প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়ে সবার প্রতি শুভেচ্ছা ব্যক্ত করেন বক্তারা।

শিক্ষাখাতের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজেও এ ট্রাস্ট নিয়মিত ভূমিকা রেখে চলেছে বলে জানান বক্তারা। শীতকালে শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এবং রমজান মাসে দরিদ্র পরিবারে ফুড প্যাকেজ বিতরণ তাদের নিয়মিত কার্যক্রমের অংশ। এছাড়া ইতিপূর্বে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপন, শিক্ষাসামগ্রী বিতরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সিসি ক্যামেরা স্থাপনসহ নানা উদ্যোগ বাস্তবায়ন করেছে শিরিন মেমোরিয়াল ট্রাস্ট।

উল্লেখ্য, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি ফজলুল হকের কন্যা শিরিন হকের অকাল প্রয়াণের পর তার স্মরণে এ ট্রাস্ট প্রতিষ্ঠা করেন পিতা ফজলুল হক। শিরিন হক যুক্তরাজ্যে শিক্ষকতা ও মানবিক কাজে নিয়োজিত ছিলেন। ২০২০ সালে তিনি অকালে মৃত্যুবরণ করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই ট্রাস্টের চেয়ারম্যান ফজলুল হকের অর্থায়নে মানবিক, সামাজিক ও শিক্ষাবান্ধব এসব কর্মসূচি পরিচালিত হয়ে আসছে।

প্রেস ব্রিফিং শেষে আয়োজকরা মেধাবৃত্তি পরীক্ষায় আগত সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকমণ্ডলী, শুভানুধ্যায়ী, সাংবাদিক ও অতিথিবৃন্দকে অগ্রীম ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সকলের অংশগ্রহণ ও সহযোগিতায় এবারের মেধাবৃত্তি পরীক্ষাও অতন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হবে বলেও প্রত্যাশা করেন।